১০-১২ বসুন্ধরা কনভেনশন হলে বসছে প্রথম এটিএস এক্সপো
দেশের শিল্পখাতের জন্য নিজেদের উদ্ভাবিত বিশ্বমানের অগ্রসরমান প্রাযুক্তিক সমাধান নিয়ে আগামী ১০-১২ আগষ্ট রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার হল-১ বসছে প্রথম ইন্টারন্যাশনাল অ্যাডভান্স টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩। মেলায় এশিয়া-ইউরোপ, মধ্যপ্রচ্য ও আফ্রিকায় রফতানি হওয়া ৫০ হাজারেরও বেশি এটিএস নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। এই ইন্ডস্ট্রিয়াল কম্পোনেন্ট ও টেস্টিং সুবিধা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমদানী বিকল্প পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে যা আমদানী নির্ভরতা কমিয়ে দেশের বিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। একইসঙ্গে মেলার টেকনিক্যাল পর্টনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মাধ্যমে মেলায় ৫০টির বেশি দূতাবাস এবং ২৮টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেলা পরিদর্শন করবে।
বুধবার (৯ আগস্ট) মেলার ভ্যেনুতে এ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন আশাবাদের কথা তুলে ধরেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার ৪০০ বিলিয়ন ডলার। এর পেছনে মূল কারণ ইলেকট্রনিক্স শিল্প খাতের উত্থান। এখন আমরা গর্ব করে বলতে পারি আমাদে প্রতিটি পণ্য তৈরিতে দেড় হাজার হিসেবে প্রায় ৭০ হাজার কমপোনেন্ট আমরা নিজেরাই উৎপাদন করি। এই উৎপাদন সক্ষমতায় আমরা নতুন আরেকটি দ্বার উন্মোচন করছি। এখন এটা যে কেউ সোর্সিং করে নিজেরাই উৎপাদন করতে পারবে। দেশের টাকা নষ্ট করে বিদেশ থেকে আমদানী করতে হবে না।
উৎপাদনে আন্তর্জাতিক স্বকৃতির কথা তুলে ধরে ওয়ালট এমডি আরো জানান, আইলাক-অ্যাপলাক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আমরা চিলার ও বিআরএফ ম্যানুফ্যকচারিংয়ে আমরা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে আছি। এই এক্সপো‘র মাধ্যমেই আমরা ভবিষ্যত বাংলাদেশকে তুলে ধরবো।
সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত পাঠ করেন এটিএস এক্সপো’র চেয়ারম্যান ওয়ালটনের ডিএমডি মো. হুমায়ুন কবীর। এতে জানানো হয়, টেস্টিং সলিউশনস ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের টেস্টিং ফ্যাসিলিটিস প্রদর্শন করা হবে। যেমন: ক্যাবল ও ওয়্যার ল্যাব, নয়েজ টেস্টিং ল্যাব, এলইডি ল্যাব, নাসদাত ইউটিএস, প্রেসিসং ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ওয়ালটন সাইন্স রিসার্চ ল্যাব ও ওয়ালটন ম্যাটালারজিক্যাল এনালাইসিস ও রিসার্চ ল্যাব। এছাড়াও মেলায় সার্ভিসেস ক্যাটাগরিতে থাকবে কন্সট্র্যাকশন সার্ভিস, মোল্ড অ্যান্ড ডাই, পাওয়ার প্রেস, রেফ্রিজারেটর ও এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি)। প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রদর্শিত হবে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ফাসেনার, পিসিবি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কেমিক্যাল, মাস্টারব্যাচেস, মোন্ড অ্যান্ড ডাই, আইটি প্রোডাক্ট ইত্যাদি। প্রদর্শনীর পাশাপাশি ১১ আগস্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ওয়ালটনের ডিএমডি ও এটিএস এক্সপো’র কো-চেয়ারম্যান মো. ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিএ) তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও এটিএস এক্সপোর কো-অর্ডিনেটর এ এফ এম নাসির উদ্দিন।







